৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:০১ পিএম BDST banglanew24
29 Jul 2012   06:15:45 PM   Sunday BdST
E-mail this

‘‘আসুন যাকাত প্রদান করে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ি’’


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল্লাহর হুকুম ‘‘যাকাত’’ প্রদানের মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন মজাহারুল হক প্রধান এমপি।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয় আয়োজিত ‘‘দারিদ্র্য বিমোচনে যাকাত ও উশর’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘সালাত, রোজা ও হজের মতোই যাকাত একটি ফরজ ইবাদত। এর দ্বারা সামর্থ্যবানদের জন্য আল্লাহর নির্দেশ মান্য করার সঙ্গে সঙ্গে নিজের মালের পবিত্রতা অর্জিত হয়। আর এই পবিত্র ইবাদতের মাধ্যমে প্রদত্ত অর্থের দ্বারা দারিদ্র দূর করা সম্ভব হয়।’’

যাকাত সম্পর্কে ইসলামের নির্দেশনা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘সমাজের প্রত্যেক বিত্তবানের সম্পত্তিতে অসহায়, গরীব-দুঃখীর হক রয়েছে। আল্লাহর হুকুম পালন ও এই হক আদায়ের মাধ্যমে সবাইকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।’’

এমপি আরও বলেন, ‘‘আমি নিজে নিয়মিত যাকাত দিই। আপনারাও সময়মতো যাকাত দিন। আসুন আমরা সবাই এই মহৎ ইবাদতে অংশ নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সহায়তা করি।’’

এ সময় আলোচনায় আরও অংশ নেন- ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলার উপ-পরিচালক মো. শাহিদুল ইসলাম ও মাওলানা আব্দুল হান্নান।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক কবীর আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন-জেলা পরিষদ প্রশাসক মহসীন আলী, পুরুন আলা নূর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার (জেলা প্রকল্প প্রধান) মো. আলী আজগর।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান