৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৩৫ এএম BDST banglanew24
10 Aug 2012   09:39:15 PM   Friday BdST
E-mail this

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মধ্যবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মিঠু নামে ছাত্রদল কর্মীকে আটক করেছে।
 
পুলিশ জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন-অর-রশিদের সঙ্গে ছাত্রদল নেতা আমিনুল ইসলাম মিন্টুর কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজার করতে আসা মনিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বাধীন ছাত্রদলের গ্রুপ।

খবর পেয়ে মনি গ্রুপের নেতাকর্মীরা ঘটনাস্থলে এলে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান