১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৪৪ এএম BDST banglanew24
31 May 2012   05:52:12 PM   Thursday BdST
E-mail this

রামেক হাসপাতালে মাইক্রোস্কোপ না থাকায় রোগীরা ফিরে যাচ্ছেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নাক-কান-গলা (ইএনটি) বিভাগের রোগীদের অস্ত্রোপচারের জন্য মাইক্রোসার্জারির মাইক্রোস্কোপ না থাকায় দীর্ঘদিন ধরে রোগীদের অপারেশন করা সম্ভব হচ্ছে না।

ফলে, এসব রোগী অসম্পূর্ণ চিকিৎসা নিয়েই ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ ঢাকায় যেতে বাধ্য হচ্ছেন।

রামেক হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগ সূত্রে জানা গেছে, রোগীদের কান ও গলার মাইক্রোসার্জারির জন্য হাসপাতালের প্রশাসন বিভাগে মাইক্রোস্কোপের জন্য ৬ মাস আগে চাহিদাপত্র দেওয়া হয়েছে। অথচ কর্তৃপক্ষ আজও তা সরবরাহ করতে পারেনি।

ফলে, বহু রোগীর কান ও গলার জটিল অপারেশন ছাড়াই কেবল ওষুধ দিয়ে রাখা হচ্ছে।

রামেক হাসপাতালের ইএনটি বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলানিউজকে জানান, দেশের বিভিন্ন ছোটখাটো হাসপাতালেও এ মাইক্রোস্কোপ রয়েছে। অথচ, সেসব হাসপাতালে এ মেশিন চালানোর জন্য কোনোও বিশেষজ্ঞ চিকিৎসকও নেই।

অন্যদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। কিন্তু মাইক্রোস্কোপ নেই। আর এ মেশিনটি না থাকায় কানের পর্দা জোড়া দেওয়াসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে করে হাসপাতালে আসা রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে, রামেক হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আলীমুল ইসলাম বাংলানিউজকে জানান,  মাইক্রোস্কোপ কেনার জন্য একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে আবার টেন্ডার আহ্বান করা হচ্ছে, যাতে করে তাড়াতাড়ি সরবরাহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান