কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সিএনজি ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ জন। রাত এগারোটায় দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে এলাকার জনতা ৩ ব্যক্তিকে গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
তবে মিডফোর্ড হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে ভর্তি গুরতর আহত ৩ জনের মধ্যে ২ জনের একই নাম। কামাল। এদের একজনের বয়স ৩৫ এবং অপরজনের বয়স ৩০।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ২৭, ২০১২
ঢাকা দক্ষিণ/এসএআর
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর