ঢাকা: কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে খুলনা-মংলা সড়ক পরিদর্শনকালে সড়কের বেহাল অবস্থা দেখে জনগণের অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নির্দেশ দেন রেলমন্ত্রী।
সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিককে মন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এ নির্দেশ দেন।
এর আগে খুলনা রেলস্টেশন পরিদর্শনে যান মন্ত্রী। জনগণের অভিযোগের প্রেক্ষিতে রেলওয়ের পাকশী জোনের সহকারী এস্টেট অফিসার আশীষ চক্রবর্তিকে কারণ দর্শানো এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রেলওয়ের কার্পেন্টার মোশাররফ হোসেনকে চাকুরি হতে সাময়িক বহিস্কারের নির্দেশ দেন।
শুক্রবার যোগাযোগ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এডিএ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর