১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:২৩ এএম BDST banglanew24
29 Nov 2012   09:47:58 PM   Thursday BdST
E-mail this

চান্দিনায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


চান্দিনা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চান্দিনায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবসের আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চান্দিনা পৌর যুবলীগ ও পৌর ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. মনির খন্দকারের নেতৃত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল জলিল, কবির হোসেন, রফিকুল ইসলাম, পৌর যুবলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা দুলাল মিয়া, হাসান গাজী, ফারুক আহমেদ, পরস, বাবুল মিয়া। পৌর ছাত্রলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, ছালাম, রাসেল, এখলাস, মানিক প্রমুখ।

মানববন্ধন শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে চান্দিনাস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান