ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে রূপালী যমুনার মুনাফা কমেছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা ব্যাংকের ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ-২০১২) কর পরবর্তী লাভ হয়েছে ৩০ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৩ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৩৩ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯১ টাকা।
গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি বছর প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য যে ২৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে তা বিবেচনায় ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৬৭ টাকা এবং ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৭৪ টাকা।
যমুনা ব্যাংকের ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ-২০১২) কর পরবর্তী লাভ হয়েছে (খাত ভিত্তিক বা ইনডিভিজুয়াল) ২৯ কোটি ২৭ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৩৩ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯১ টাকা।
অন্যদিকে, ২০১১ সালে সমাপ্ত অর্থ বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২৩ শতাংশ লভ্যাংশ বিবেচনায় ২০১২ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৬৫ টাকা এবং ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৭৪ টাকা ।
বাংলাদেশ সময় : ১৬১৬ ঘণ্টা, মে ০৮, ২০১২
এসএনএইচ,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com