১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৩৫ এএম BDST banglanew24
12 Jun 2012   10:47:52 AM   Tuesday BdST
E-mail this

চট্টগ্রামে ট্রাক চাপায় ২ যুবদল নেতা নিহত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে ট্রাক চাপায় ২ যুবদল নেতা নিহত

চট্টগ্রাম : বন্দরনগর চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজারে ট্রাকের চাপায় দুই যুবদল নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের দৌলতপুর গ্রামের মৃত আবুল খায়েরের পুত্র এনামুল হক (৩০) এবং ফুল মিয়ার ছেলে মো. আলমগীর।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লালখান বাজারের আমিন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির আজম চৌধুরী বাংলানিউজকে জানান, ‘নিহত এনামুল ও আলমগীর ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য। এনামুলের স্ত্রী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার স্ত্রী সন্তান প্রসব করেছেন।

সোমবার রাতে স্ত্রীকে হাসপাতালে রেখে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল চড়ে ফটিকছড়ির গ্রামের বাড়িতে ফিরছিলেন সদ্য বাবা হওয়া যুবক এনামুল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘সোমবার রাত দুইটার দিকে নগরীর লালখান বাজারের আমিন সেন্টারের সামনে পিছন দিক থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। আলমগীরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

নিহতদের মৃতদেহ চমেক মর্গে আছে বলে জানান সিরাজুল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘লালখান বাজার এলাকায় দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১২
এমবিএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান