ঢাকা : রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম (২২) নামের এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। নিজাম খন্দকার আনোয়ার হোসেনের নির্মাণাধীন বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
শনিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী চাচাতো ভাই রাসেল জানান, ভবনে ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হলে সে অজ্ঞান হয়ে পড়ে।
তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তার পিতার নাম মিয়াজ উদ্দিন। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানা বাটরা গ্রামে।
বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘণ্টা, জুন ০২, ২০১২
আইএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com