ফরিদপুর: বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার নন-এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষক-কর্মচারিরা এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এসএম খায়রুজ্জামান, হাদী আশিকুজ্জামান, মো. টিপু সুলতান, মো. কামাল হোসেন, কৌশিক বোসের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের কাছে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে শিক্ষকরা আগামী এমপিওতে তাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর