 |
উপমহাদেশীয় সঙ্গীত ও নৃত্য প্রসার কেন্দ্র ‘সাধনা। প্রতিষ্ঠানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষকী উপলক্ষে পরিচালনা করছে বছরব্যাপি কর্মসূচী। এরই অংশ হিসেবে রবী›ন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য কবিতা ‘অভিসার’ অবলম্বনে সাধনার নতুন নৃত্যনাট্য ‘মম মানস-সাথী’ পরিবেশিত হবে আগামী ৩১মে সন্ধ্যা ৭ টায় ছায়ানট সংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে।
সাধনার সমন্বয়ক রেহানা হক বাংলানিউজকে এ প্রসঙ্গে বলেন, ‘অভিসার’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য রচনা, যেখানে মানুষকে ভালোবাসার শিক্ষা নতুনরুপে উপস্থাপন করা হয়েছে। মানুষকে ভালোবাসার এ শিক্ষাটি গৌতম বুদ্ধের জীবনের আলোকে আখ্যায়িত হয়েছে।
তিনি আরো বলেন, ‘অভিসার’ রচনাটির প্রধান দুটি চরিত্র বাসবদত্তা ও উপগুপ্ত। আমরা অপরূপ রূপের অধিকারী বাসবদত্তা দেখতে পাই, যার প্রতি সবার অদম্য আকর্ষণ। অন্যদিকে উপগুপ্ত হলেন সন্ন্যাসী, পরিব্রাজক। বাসবদত্তা যখন মহামারির কবলে পরে তখন নগরীর সবাই তাকে পরিত্যাগ করে, উপেক্ষা করে। ঠিক সে সময় উপগুপ্ত, বাসবদত্তাকে এই রোগ থেকে মুক্তি দেন। এভাবেই এগিয়ে গেছে নৃত্যনাট্য ‘মম মানস-সাথী’।
এই নৃত্যনাট্যে ব্যবহার করা হয়েছে ধ্রপদী নৃত্য । নৃত্য পরিচালনা করছেন রাজদ্বীপ ব্যানার্জী। নৃত্য পরিবেশনায় আছেন ন রানু ভট্যাচার্য, রাজদ্বীপ ব্যানার্জী, অমিত চেীধুরী, সাব্বির আহমেদ খান বিজু ও অন্যান্যরা। নৃত্যনাট্যের সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক সুমন সরকার।
বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক