১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৪:০০ এএম BDST banglanew24
24 Jun 2012   12:57:57 PM   Sunday BdST
E-mail this

সাঈদীর জামিন আবেদন খারিজ


জাকিয়া আহমেদ, চিফ অব ল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাঈদীর জামিন আবেদন খারিজ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ৩সদস্যের ট্রাইব্যুনাল জামায়াতের কেন্দ্রীয় এ নেতার জামিন আবেদন নাকচ করে দেন।

ট্রাইবুনাল আদেশে বলেন, সাইদীর চিকিৎসা প্রয়োজন বিষয়টি যখন জানা গেছে, তখনই তার চিকিসার ব্যাপরে আদেশ দিয়েছেন। আর তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। বিদেশের হাসপাতালে পারিবারিক পরিচর্যা পাওয়ার কোনো সুযোগ নেই।

প্রসিকিউটর হায়দার আলী পরে সাংবাদিকদের বলেন, সাঈদীর অবস্থা উন্নতির দিকে। গতকাল রাতে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে বারডেমে স্থানান্তর করা হয়েছে। এছাড়া এর আগে সাঈদী তার ছেলের জানাযায় অংশ নিতে গিয়ে প্যারোল আইন ভঙ্গ করেছেন। তিনি ১০মিনিট বক্তব্য রেখেছেন।পুলিশ না করলেও তা মানেন নি সাঈদী। এসব কারণে তার জামিন আবেদন নাকচ করেছেন ট্রাইব্যুনাল।

সাইদীর আইনজীবীরা পারিবারিক পরিচর্যা দরকার উল্লেখসহ তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য জামিন আবেদন করে।

বাংলাদেশ সময়: ১২৫৬ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান