 |
| ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নাসিমন ভবন এলাকা (চট্টগ্রাম) থেকে: পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোট নেতাদের সংঘর্ষ চলছে নাসিমন ভবন লাগোয়া কাজীর দেউড়ি ও এর আশপাশের এলাকায়। সংঘর্ষে এরই মধ্যে ৬ পুলিশসহ অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তেজিত জোট কর্মীদের থামাতে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। এরই মধ্যে ৫/৬টি গাড়িও ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা।
বিকেল পৌনে চারটার দিকে কাজীর দেউড়ি এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ সাড়ে চারটা নাগাদ লাভ লেন ও এনায়েতবাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
মূলত নামিমন ভবনে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে কাজীর দেউড়ি ধরে এগিয়ে আসা জামায়াতের এক মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর