৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৪১ পিএম BDST banglanew24
15 Jun 2012   08:07:54 PM   Friday BdST
E-mail this

জিয়া সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন : নজরুল ইসলাম খান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জিয়া সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন : নজরুল ইসলাম খান

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের লজ্জিত হওয়ার কিছু নেই, কিন্তু গর্বিত হওয়ার আনেক কিছু আছে। যারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলেন, তারাই গণতন্ত্রকে জবাই করেছেন।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার পরে পরবর্তী সরকার চারটি পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। অনেক সাংবাদিক ভাইয়েরা বায়তুল মোকাররমের সামনে বুট পালিশ করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন।

নজরুল ইসলাম আরো বলেন, আওয়ামী লীগ সংসদ সস্যদের বিচারককে ইমপিচমেন্টের ক্ষমতা দিয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তা বন্ধ করে দেয় এবং বিচার বিভাগের স্বাধীনতা বিএনপিই ফিরিয়ে দিয়েছিল।

তিনি বলেন, গার্মেন্টসকে শিল্প হিসেবে দাঁড় করিয়ে জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। ১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যে সাড়ে আট হাজার শ্রমিক পাঠিয়ে তিনি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং মাছসহ অন্যান্য পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টি করেছিলেন।

অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে তিনি বলেন, বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে, সরকার ভয় পাচ্ছে। তিনি বলেন, ‘আমরা শাসন ক্ষমতা চাই না। দেশের মানুষের সেবা করার সুযোগ চাই।’

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সরকার এ কথা বললেও প্রতি বছর লাখ লাখ টন খাদ্য আমদানি করা হয় কেন, বলেও প্রশ্ন রাখেন নজরুল ইসলাম।

ন্যাব’র সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ১৫, ২০১২
এআই/এমআইএইচ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান