১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৫৬ পিএম BDST banglanew24
13 Feb 2013   08:03:27 PM   Wednesday BdST
E-mail this

চাঁদে পারিবারিক ছবি ফেলে এসেছেন চার্লস!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চাঁদে পারিবারিক ছবি ফেলে এসেছেন চার্লস!

ঢাকা: চাঁদে ভ্রমণকে স্মরণীয় করে রাখতে শুধু পায়ের ছাপই ফেলে আসেননি মহাকাশচারী চার্লস ডিউক। ৪০ বছরের সেই ইতিহাসকে আরও বেশি স্মরণীয় করে রাখলেন সেখানে পরিবারের প্রিয়জনদের ছবি ফেলে এসে! সেই সঙ্গে ফেলে এলেন মার্কিন বিমান বাহিনীর ২৫তম বার্ষিক সম্মেলনে পাওয়া স্মারক পদকও!

চন্দ্র অবতরণের ইমেজ সংগ্রহস্থল ‘প্রজেক্ট এপোলো ইমেজ আর্কাইভে’ ছবিটি পাওয়া গেছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

জানা গেছে, যেই আলোকচিত্রটি রেখে আসেন সেটিতে স্ত্রী ও দুই সন্তানসহ ফ্রেমবন্দী আছেন চার্লস।

‘এটি পৃথিবীর নভোচারী ডিউকের (চার্লস) পারিবারিক ছবি। চাঁদে অবতরণ, এপ্রিল ১৯৭২’ লেখা ছবিটি আজও চাঁদে রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

১৯৭২ সালের ২৩ এপ্রিল ‘এপোলো-১৬’ অভিযানে চাঁদে পাঁ রাখেন চালর্স ডিউক ও জন ইয়ং মহাকাশচারীদ্বয়।

‘এ্যাপোলো ১৬’ ছিল মার্কিন এ্যাপোলো মহাকাশ প্রকল্পের দশম অভিযান। চাঁদে অবতরণের ক্ষেত্রে এটি ছিল পঞ্চম, তবে চাঁদের উচ্চভূমিতে অবতরণের ক্ষেত্রে প্রথম।

১৯৭২ সালে ১৬ এপ্রিল ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা মিশনটি ২৭ এপ্রিল সফলভাবে অবতরণ করে।

চন্দ্রাভিযানের দ্বিতীয় ফ্লাইটে চার্লস ও ইয়ং চন্দ্রপৃষ্ঠের ২৬.৭ কিলোমিটার ব্যাপি এলাকা ভ্রমণ করেন। মোট ২০:১৪ মিনিট চাঁদে অবস্থান করেন চার্লস ও ইয়ং। পৃথিবীতে অবতরণের সময় ৯৫.৮ কেজি চাঁদের মাটি নিয়ে আসেন তারা।
 
উল্লেখ্য, ৩৬ বছর বয়সে দশম এবং সবচেয়ে তরুণ মহাকাশচারী হিসেবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন মার্কিন নভোচারী চার্লস।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান