৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:২৬ পিএম BDST banglanew24
29 Aug 2012   06:40:16 PM   Wednesday BdST
E-mail this

তসলিমা তাহরিনের কবিতা

ছাতিম গাছটায় এসেছে কুঁড়ি


তসলিমা তাহরিন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছাতিম গাছটায় এসেছে কুঁড়ি তসলিমা তাহরিনের কবিতা

আত্মবিক্রয়

অবশেষে এখানে সেখানে ঠুকো মাথা, তাতে কার কি?
যে মাথা তোমার নয়, ন্যাড়া যদি হয়, সারাটা পথ-
যদি হয় বিল্বপত্রাচ্ছাদিত; তাতে তোমার কি?
এখন মাথা বাঁচাতে চেয়ে কোন লাভ নেই।
বেচার সময় দুহাতে উপুর করে দিয়েছো নিজেরই মাথা
এখন উর্ধ্বপানে চেয়ে কি লাভ, আকাশ দেখার সুযোগ আর নেই।



ছাতিম গাছটায় এসেছে কুঁড়ি

ছাতিম গাছটায় এসেছে কুঁড়ি

রিক্সায় যেতে মৌতাতে শিহরিত মন
দেখতে দেখতে বছর পেরোয়
এরিমধ্যে কত কত কুঁড়ি
অসম্ভব সম্ভাবনার কুঁড়ি
উঁকি দিয়ে ঝড়ে গেছে।

মাঝে বিবস্ত্র হয়েছে—
নতুন বেশ্যা; পার্কে ও পারিষদে।


ছাতিম গাছটায় কুঁড়ি এসেছে-
 
দেখতে দেখতে বছর পার
নগরে বাড়ে আরো আরো
নচ্ছার উদ্বাস্তের দল;
হেগে-মুতে একাকার-
শহুরে শানবাঁধানো ফুটপাত।

বহুমূত্ররোগে সাবেকী আমলার
প্রাতঃভ্রমণে- অকিঞ্চিৎ উৎপাত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান