ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছেন তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫৪ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৫ দশমিক ৯৮ টাকা দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর