৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৫৪ পিএম BDST banglanew24
21 Dec 2012   06:24:42 PM   Friday BdST
E-mail this

মুক্তির অপেক্ষায় ‘দেহরক্ষী’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুক্তির অপেক্ষায় ‘দেহরক্ষী’

ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত নভেম্বর মাসে।আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে ‘দেহরক্ষী’।

এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের স্বত্ত্বাধিকারী অদিত জানান, ভালোবাসা দিবসকে ধরেই আমরা এগুচ্ছি। সেভাবেই চলছে সব প্রস্তুতি।১২.১২.১২ তে জি সিরিজ থেকে আপাতত অডিও সিডি বাজারে এসেছে।আর ছবির শ্যুটিং শেষ, এখন ফাইনাল ডাবিং চলছে। আশাকরি ১৪ ফেব্রয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেই ছবিটি মুক্তি দিতে পারবো।

‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন আনিসুর রহমান মিলন ও ববি। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিলনের এটি চতুর্থ ছবি। ‘দেহরক্ষী’ ছবিতে আরও অভিনয় করেছেন মারুফ, কাজী হায়াত প্রমুখ।

দেহরক্ষীতে গান রয়েছে মোট পাঁচটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দোলা, ন্যান্সি, কণা, পারভেজ, শোয়েব ও অদিত নিজে। গানগুলো লিখেছেন সোহেল আরমান, আবদার রহমান ও সুদীপ কুমার দীপ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান