৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৫৪ পিএম BDST banglanew24
08 Aug 2012   09:49:43 PM   Wednesday BdST
E-mail this

পাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনার মামলায় ৫ শিক্ষার্থীর জামিন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছনার মামলায় ৫ শিক্ষার্থীর জামিন

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আদালত থেকে জামিন পেয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে জেলহাজত থেকে পাবনা দ্রুত বিচার আদালতে হাজির হওয়ার পর ৫ শিক্ষার্থীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু জামিনের আবেদন করেন। আদালতের বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন খান শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গ্রেফতার হওয়ার পর দিন ২ আগস্ট একই আদালতে প্রথম দফায় ৫ জনের জামিনের আবেদন করা হলে বিচারক জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

জামিনপ্রাপ্তরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান সজিব, ইলেকটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও একই বিভাগের একই বর্ষের ছাত্র খালেদ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান