ঢাকা: দেশের নাগরিকদের ভিডিও শেয়ারকে প্রসারিত করতে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে ইরান। মেহের নামের সাইটিতে ছোট ছোট ভিডিও শেয়ার করতে পারবেন ইরানিরা। দেশটির সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ তদারকি করবে নতুন এ ওয়েবসাইটটি।
অবশ্য ইরানে আপারাত নামে একটি জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট রয়েছে।
২০০৯ সাল থেকে ইউটিউব বন্ধ রয়েছে। তবে অনেক ইরানি এখনও ব্যবহার করতে পারে। ২০০৯ সালে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ পুননির্বাচিত হলে তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ও প্রতিবাদের প্রেক্ষিত্রে ইউটিউবের ওপর সেন্সর আরোপ করে ইরান। নতুন চালু করা ওয়েবসাইট সম্পর্কে মন্তব্য করেনি গুগল।
ইরানে অনলাইন ভিডিও জনপ্রিয় কিন্তু ইন্টারনেটের গতি খুবই কম। দেশটিতে ইন্টারনেটের গতি এক মেগাবাইটেরও কম।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com