ইসলামাবাদ: পাকিস্তানি ক্রিকেটার উমর গুলের বাড়িতে সেনাবহিনীর কমান্ড দলের সদস্যরা অভিযান চালিছেন। জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগে গুলের ভাই মেরাজসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছেন বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম।
একজন পুলিশ কর্মকর্তা জানান, খাইবার প্রদেশের বারা এলাকার উপজাতি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযান চলকালে আহত হন হাজি দালি। সেখান থেকে পালিয়ে পেশোয়ারে আসেন। এ শহর ত্যাগ করার আগে মেরাজের আশ্রয়ে ছিলেন তিনি।
এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানায়, গুলের চাচা হাজি দালি নিষিদ্ধ জঙ্গিসংগঠন লস্কর-ই-ইসলামের সক্রিয় সদস্য। পেশোয়ারে গুলের বাড়িতে হাজিকে আশ্রয় দেওয়ার অভিযোগে তার ভাই মেরাজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত বাকি দুইজন হলেন প্যারামেডিক ইউনাস ও শাকিল। উভয়েই গুল পরিবারের মালিকাধীন প্রসূতি ক্লিনিকে চাকুরি করেন। স্থানীয় একটি টিভি চ্যানেলকে মেরাজ জানান, ভুল বোঝাবুঝির কারণে ক্লিনিকে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এজন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ৩০, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস