১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৫৫ পিএম BDST banglanew24
02 Sep 2012   04:10:07 PM   Sunday BdST
E-mail this

শততম পর্বে ‘ক্ষণিকালয়’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শততম পর্বে  ‘ক্ষণিকালয়’

মাছরাঙা টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’ শততম পর্বে পা রাখছে। নাটকটির ১০০তম পর্ব প্রচারিত হবে ৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টায়। মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিকটি রচনা করেছেন আজাদ আবুল কালাম, পরিচালনায় রয়েছেন রহমতউল্লাহ তুহিন।

বিশাল পরিসরের ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’-এর প্রচার শুরু হয়েছিল চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে।
বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, যুগ যুগ ধরে গড়ে ওঠা বন্ধন ও সামাজিক মূল্যবোধের গল্প নিয়ে এগিয়ে যাওয়া এ ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর টিভি ধারাবাহিকে ফিরে আসেন গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এছাড়াও  সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, আতাউর রহমান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, আবুল কাশেম, খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, মিতা নূরসহ বেশ কজন গুণী অভিনয়শিল্পীকে একসঙ্গে পাওয়া যায় এ নাটকে। এতে আরো অভিনয় করছেন ইন্তেখাব দিনার, কুমকুম হাসান, হিল্লোল, মুনমুন আহমেদ, জয়শ্রী কর জয়া, নওশীন, ইশানা, স্বর্ণা প্রমুখ।
‘ক্ষণিকালয়’ একটি বাড়ির নাম, যার ভেতরে খন্দকার পরিবার একটি বড় বৃক্ষ। এই বৃক্ষে ভর করে যে শাখা-প্রশাখা পল্লবিত হয় এবং চারপাশে আরো যারা ক্ষণিকালয়-এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের গল্প নিয়েই ধারাবাহিকটি এগিয়ে চলছে।

মাছরাঙা টেলিভিশনে প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৮.৩০ মিনিট এবং রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এই নাটকটি।

বাংলাদেশ সময় : ১৫৪৫, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান