৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:০০ পিএম BDST banglanew24
10 Apr 2012   01:09:28 PM   Tuesday BdST
E-mail this

আলমডাঙ্গায় ৪টি বোমা উদ্ধার


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারটি বোমা উদ্ধার করেছে।

সোমবার রাত ১১টার দিকে খোরদ গ্রামের মহিবুলের বাড়ির অদূরবর্তী জ্বালানি কাঠের স্তুপের নিচ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা র‌্যাব-৬ সূত্র বাংলানিউজকে জানায়, জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের জনৈক মহিবুলের বাড়ির জ্বালানি কাঠের নিচ থেকে বোমাগুলো পাওয়া যায়।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের ডিএডি আকবর হোসেন ও হাটবোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করে। এসময় জ্বালানি কাঠের স্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয় চারটি বোমা।

বোমা চারটি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

প্রতিবেদন: চিত্ত রঞ্জন সাহা চিতু
সম্পাদনা: তানিয়া আফরিন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান