৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:২৬ এএম BDST banglanew24
08 Dec 2012   05:54:06 PM   Saturday BdST
E-mail this

ইমন রিমান্ড শেষে জেল হাজতে


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইমন রিমান্ড শেষে জেল হাজতে

ঢাকা: মাদকের মামলায় জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

শনিবার মাদকের মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় মামলার বাদী জিনাত কবির আদালতে উপস্থিত ছিলেন।

ইমনের আইনজীবীর আবেদনক্রমে তার জামিনের আবেদনটি শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মাদকের মামলায় ইমনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

ইমনের মেয়েবন্ধু জিনাত কবিরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

মামলা থেকে বাঁচতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তড়িঘড়ি করে বৃহস্পতিবার সকালে জিনাতকে বিয়ে করেন ইমন। নারী ও শিশু নির্যাতন আইনে করা এই মামলায় তদন্ত কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম জিনাতের অভিভাবক হয়ে এ বিয়ে দেন।

ওইদিন জিনাত বাংলানিউজকে জানান, ১০ লাখ টাকা দেন মোহরে তারা বিয়ে করেছেন। জিনাত বলেন “যেহেতু সে ভুল বুঝতে পেরেছে। আমাকে বিয়ে করে আমার সম্মান দিয়েছে তাই আমি এখন মামলা প্রত্যাহার করে নেবো। আমার উচিত এখন ইমনকে ‘সেইভ’ করা।’’

উল্লেখ্য বুধবার জিনাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানার ওসি শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ইমনের বাসা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মাদক ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১২
এমআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান