৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:০৭ এএম BDST banglanew24
19 Sep 2012   09:43:20 AM   Wednesday BdST
E-mail this

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম পার্টনারশিপ ডায়লগ শুরু বুধবার


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম পার্টনারশিপ ডায়লগ শুরু বুধবার

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বুধবার প্রথম দফা বাৎসরিক দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সংলাপ (পার্টনারশিপ ডায়ালগ) শুরু হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহাম ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরকালে এ বাৎসরিক চুক্তি হয়।

পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের নেতৃত্বে মঙ্গলবার সকালে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে পৌঁছেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে মিনিস্টার (প্রেস) স্বপন কুমার সাহা এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস ছাড়াও প্রতিনিধিদলে বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি, শ্রম ও জনশক্তি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

এছাড়া বিনিয়োগ বোর্ড, বেপজা, বিজিএমইএ এবং বিকেএমইএর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলও এ সংলাপে অংশ নিচ্ছে।

সংলাপের প্রথম দিনে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা-- এ তিনটি ইস্যুতে পৃথকভাবে দ্বিপাক্ষিক আলোচনা হবে। তাছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, কাউন্টার টেরোরিজম, জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী, বাংলাদেশ মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের সুযোগ বৃদ্ধি, বাংলাদেশে বর্ধিত উন্নয়ন সহযোগিতা, ডিএফকিউএফ-এর সুযোগ এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি মিস ওয়েনডি আর. সারমেন ২০  সেপ্টেম্বর সংলাপের দ্বিতীয় দিনে প্ল্যানারি সেশনে স্ব স্ব প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা ও আমদানীকারকদের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান