৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:৩০ পিএম BDST banglanew24
30 May 2012   08:02:44 PM   Wednesday BdST
E-mail this

কুমিল্লায় জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎবার্ষিকী পালিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা জেলা বিএনপির দু’গ্রুপ পৃথক আয়োজনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ-দোয়া, কাঙালি ভোজ ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিনটি পালন করে।

বুধবার দুপুরে কুমিল্লা টাউন হলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রাবেয়া চৌধুরী,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমিরসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে, কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয়ে সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত বিএনপির নেতাকর্মীরা মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক ফজলু,  নগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, আবুল হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান