ঢাকা : রাজধানীর ডেমরায় পারিবারিক কলহের জের ধরে এক পাষণ্ড স্ত্রী তার স্বামীকে কাপড় কাটার কাঁচি দিয়ে চোখে আঘাত করে গুরুতর আহত করেছে।
ডেমরা থানার এসআই ফেরদৌস বাংলানিউজকে জানায়, ডেমরা কোনাপাড়ায় আলমগীর (৩২) তার স্ত্রী শামিমাকে (২৮) নিয়ে এক ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে শামিমা তার স্বামী আলমগীরকে কাপড় কাটার কাঁচি দিয়ে দুই চোখে আঘাত করে।
পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চক্ষু বিভাগে ভর্তি করে।
এ ঘটনার অভিযোগে ডেমরা থানা পুলিশ শামিমাকে আটক করেছে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
জেএস/এইচএমএম/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর