৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৫ পিএম BDST banglanew24
06 Aug 2012   04:40:23 PM   Monday BdST
E-mail this

ভালবাসা ও বৃষ্টির গল্প ‘বর্ষা কাব্য’


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভালবাসা ও বৃষ্টির গল্প ‘বর্ষা কাব্য’

জামশেদ শামীম এর রচনা ও চিত্রনাট্যে এবং রমিও নীল এর পরিচালনায় নির্মিত হয়েছে একক নাটক “বর্ষা কাব্য”। নাটকের গল্পে দেখা যায় যে, আরমান ও নাজু দম্পতি দু’জনই দু’জনকে খুব ভালবাসে ও বিশ্বাস করে।

কিন্তু এক সময়ে এসে সংসার, ব্যবসা, সন্তান সব মিলিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ে দু’জনে। তাতে করে সেই আগের মত পরস্পরের প্রতি ভালোবাসাকে প্রকাশ করতে পারে না। নাজু প্রতিটা মুহূর্তেই নস্টালজিক হয়ে পড়ে, হারিয়ে যায় তাদের ছাত্রজীবনে। সেই সময়ের ভালোবাসা-কাছে পাওয়া আর সেই ভালোবাসা প্রকাশের যে আবেদন, নাজু ফিরে পেতে চায় তার সব। নাজুর আচরণে পরিবর্তন আসতে থাকে। লক্ষ্য করে আরমান। কর্মব্যস্ত জীবনে বারবার পরাজিত হচ্ছে তার ভালবাসা। নাজুর কাছে সব পরিষ্কার করে আরমান। দু’টি বয়সেরই ভালোবাসা প্রকাশের ভাষা দুই রকম, তবু ভালবাসা কমে না কখনো। এমন করে এগিয়ে যায় কাহিনী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, জয় রাজ, স্পর্ষীয়া, জামশেদ শামীম, পলেন, রুমা আপা, তাহা সহ আরো অনেকে। আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত বর্ষাকাব্য নাটকটি যে কোনো একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১২
সম্পাদনা: একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান