১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:২৯ পিএম BDST banglanew24
24 Sep 2012   01:50:46 PM   Monday BdST
E-mail this

কোপেনহেগেনে এনটিএফ২ বাংলাদেশ প্রকল্পের বিটুবি প্রোগ্রাম


মোঃ মাহফুজুল কাদের, অতিথি লেখক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কোপেনহেগেনে এনটিএফ২ বাংলাদেশ প্রকল্পের বিটুবি প্রোগ্রাম

কোপেনহেগেন (ডেনমার্ক): ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আয়োজিত বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্রোগ্রাম।

গত ১৯ সেপ্টেম্বর এই বিটুবি অনুষ্ঠানে ‘এনটিএফ২ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ১২টি বাংলাদেশি আইটি এবং আইটিইএস কোম্পানি অংশ নেয়।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া কোম্পানিগুলো হলো বিজেআইটি, ব্রেইনস্টেশন-২৩, হাওয়ারআইটি, ইম্পালস বিডি, ইনফরমেটিক্স টেকনোলজিস, কেন্টো স্টুডিওস, ল্যাটিচুড-২৩, রেলিসোর্স টেকনোলজিস, রাইটব্রেইন সলিউশন, সেন্ট্রানা বিডি ও স্ট্রাকচারড ডেটা সিস্টেমস।

এবারের বিটুবি অনুষ্ঠানের মূলভাব (থিম) ছিল ‘মোবাইল অ্যান্ড ট্যাবলেট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট’।

১৮ সেপ্টেম্বর বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য আয়োজিত একটি ট্রেনিংয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী এই ট্রেনিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ড্যানিশ বিজনেস কালচার এবং অনলাইন মার্কেটিং ইন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি।

বিটুবি কর্মসূচিতে অংশ নেয় ১৮টি ড্যানিশ কোম্পানি। ১৯ সেপ্টেম্বর ড্যানিশ সোসাইটি অফ ইঞ্জিনিয়ারসে বাংলাদেশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৬০টি বিটুবি মিটিং হয়।

বিটুবি মিটিং শুরু হবার আগে এক সেমিনারে বাংলাদেশি ও ড্যানিশ কোম্পানিগুলোর উদ্দেশে বক্তব্য দেন থমাস উইটেনবার্গ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-এর (বেসিস) সেক্রেটারি জেনারেল রাসেল টি আহমেদ। তিনি আউটসোর্সিংয়ে বাংলাদেশের সম্ভাবনার কথা উপস্থিত সবার সামনে তুলে ধরেন।

২০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশি কোম্পানির প্রতিনিধিরা ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের গেমিং ইনকিউবেটর পরিদর্শন করেন। এর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী বিটুবি কর্মসূচি।

উল্লেখ্য, নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তা প্রাপ্ত এনটিএফ২ প্রকল্পটি ২০১০ সাল থেকে চলে আসছে। বাংলাদেশের ৪০টি আইটি ও আইটিইএস কোম্পানিকে নেদারল্যান্ডস, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানির বিভিন্ন আইটি এবং আইটিইএস কোম্পানির সঙ্গে আউটসোর্সিংয়ে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে কাজ চলছে।
 
এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় দেশে-বিদেশে ৬টি বিটুবি অনুষ্ঠান হয়েছে। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

লেখকঃ এনটিএফ২ কান্ট্রি প্রকল্প সমন্বয়ক, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান