৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:১৬ পিএম BDST banglanew24
04 Aug 2012   02:40:21 AM   Saturday BdST
E-mail this

শনিবার জিটিএ’র শপথে মমতা, শিন্ডে


শিলিগুড়ি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের উপস্থিতিতে শনিবার জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠান হবে দার্জিলিং শহরে ৷

মুখ্য কার্যনির্বাহী পদে বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল এমকে নারায়ণন৷

জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে পাহাড়জুড়ে এখন উৎসবের আমেজ৷ ইতিমধ্যেই দার্জিলিং পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷


২০১১ সালের ১৮ জুলাই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল জিটিএ চুক্তি ৷ সেই  চুক্তির এক বছর পর এবার গঠিত হতে চলেছে জিটিএ ৷

শুক্রবার মুখ্যমন্ত্রী এই উপলক্ষে পাহাড়ে ওঠার পথে বিভিন্ন জায়গায় তাকে খাদা (নেপালি চাদর) পরিয়ে সম্মান জানিয়েছেন পাহাড়বাসীরা ৷

শনিবার সকাল ১০টা২৫ মিনিটে জিটিএ’র মুখ্য কার্যনির্বাহী পদে বিমল গুরুংকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল এম কে নারায়ণন। এরপর জিটিএ-র বাকি ৪৪জন সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন স্বরাষ্ট্রসচিব বাসুদেব ব্যানার্জি ৷ জিটিএ-র ১৪জন এগজিকিউটিভ সদস্য নিয়োগ হবে ও সরকারের তরফে জিটিএ-তে একজন প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করা হবে এদিন।

শুক্রবার জিটিএ-র নির্বাচিত ৪৫জন সদস্য বৈঠকে বসেন ৷ সেখানেই প্রদীপ প্রধানকে জিটিএ-র চেয়ারম্যান পদে মনোনীত করা হয় ৷

এদিকে শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে ৷ এদিনই পাহাড়ে পৌঁছন তিনি ৷

বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় পা মচকে আহত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ দার্জিলিংয়ে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর না হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ের এক্স রে করা হবে ৷

বাংলাদেশ সময় : ০২৩৬ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
আরডি/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান