বরগুনা: নানা আয়োজনে বরগুনায় পালিত হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৭ তম জন্ম বার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস-২০১২।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বরগুনা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শহরে র্যালি ও আলোচনা সভা করে।
সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে হোমিও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন, ডা. মহিউদ্দীন আহম্মেদ, ডা. আলাউদ্দীন আহম্মেদ, ডা. কাওসার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২
প্রতিবেদন: আবু জাফর সালেহ্
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর