৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৩৫ পিএম BDST banglanew24
21 Sep 2012   09:08:51 PM   Friday BdST
E-mail this

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সু চির বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুক্রবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সু চির বৈঠক

ঢাকা: যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে যাওয়া মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি শ‍ুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত করবেন।

শুক্রবার দিনের শেষভাগে নিউউর্য়কে জাতিসংঘের সদরদপ্তরে বান কি মুনের সঙ্গে সু চির এ সাক্ষাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বান কি মুনের সঙ্গে সাক্ষাতের পর সুচি যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের দেওয়‍া ‘গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’ গ্রহন করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে এসে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করেন সু চি।

মিয়‍ানমারের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চলিয়ে আসার অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ’কংগ্রেসনাল অ্যাওয়ার্ড’ পুরস্কার গ্রহন করেন তিনি।  

নোবেল শান্তি বিজয়ী রাজনৈতিক নেত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গেও সাক্ষাত করেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান