এবারের ঈদের ছুটিতে সারাদেশের বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সপরিবারে বেড়াতে এসেছে কক্সবাজার সমূদ্র সৈকতে। কক্সবাজারে বেড়াতে আসা দেশী-বিদেশী পর্যটকদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ২৪ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘ঈদ ধামাকা’ শীর্ষক কনসার্ট।
কক্সবাজার সমূদ্র সৈকতে আয়োজিত এই ঈদ কনসার্টের প্রধান আকর্ষণ হচ্ছে জনপ্রিয় বাউলশিল্পী মমতাজ ও পপতারকা মিলা। এছাড়াও কনসার্টে সঙ্গীত পরিবেশনায় আরো থাকছে সাব্বির, ব্যান্ড শূন্য ও স্টেজ ফ্রেন্ডস। চ্যানেল নাইনের সৌজন্যে অনুষ্ঠিত ‘ঈদ ধামাকা‘ শীর্ষক এ কনসার্ট উপস্থাপনায় থাকছে নাবিলা এবং পরিচালনায় থাকছে তানভির খান।
কক্স্রবাজার সমুদ্র সৈকত থেকে ঈদের বিশেষ কনসার্ট ‘ঈদ ধামাকা’ সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল নাইনে সন্ধ্য ৬টা থেকে।
বাংলাদেশ সময় ১৩১৫, আগস্ট ২৩, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।