ঢাকা: ভূয়া র্যাব সেজে প্রতারণা করার অভিযোগে ৮ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ লাখ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার রবিউল ভূয়া র্যাব আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২
আইএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর