৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:২৪ পিএম BDST banglanew24
17 Nov 2012   03:57:37 PM   Saturday BdST
E-mail this

বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিদ্যুতের দাম কমানোর দাবিতে মানববন্ধন
ছবি: রুবেল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুতের দাম কমানো, সিলিং প্রথার বিদ্যুৎ বিল বাতিল এবং খাদ্যদ্রব্যে বিষ প্রয়োগ (ফরমালিন) বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যুতের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় আবাসিক বিদ্যুৎ বিলের ক্ষেত্রে চার’শ ইউনিটের বেশী ব্যবহারের সমুদয় বিলে ইউনিটের দাম দ্বিগুণ বৃদ্ধি করে বিল পাঠাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে বিদ্যুৎ ব্যবহারকারীরা দিশেহারা হয়ে পড়েছে।

অপরদিকে আইন থাকা সত্বেও বিভিন্ন ফলমুলসহ খাদ্যদ্রব্যে ক্ষতিকারক কার্বাইড ফরমালিনসহ নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ সরকার এসব বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম কমানোসহ খাদ্যদ্রব্যে বিষ প্রয়োগ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, উপদেষ্টা আমানুল্লাহ খান, ডা. এএসএম বদরুদ্দোজা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
এআই/ জেপি/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান