৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
18 Feb 2013   07:22:52 PM   Monday BdST
E-mail this

আখাউড়া-আগরতলা রেল সংযোগ নিয়ে খুশি ত্রিপুরাবাসী


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  আখাউড়া আগরতলা রেল সংযোগের মৌ স্বাক্ষরিত হওয়ায় খুশি ত্রিপুরার মানুষ। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী, সাধারণ গৃহবধূ থেকে কর্মচারী সব অংশের মানুষ একে স্বাগত জানিয়েছেন।
 
কংগ্রেস এবং সিপিএমের মধ্যে যতই রাজনৈতিক বৈরিতা থাকুক না কেন, দুই দলই উদার কণ্ঠে স্বাগত জানিয়েছে রেল সংযোগের বিষয়টিকে।

সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, আমরা অনেক দিন অপেক্ষা করেছিলেম এই মৌ স্বাক্ষরিত হবার জন্য। এটা আনন্দের সময়। যত তারাতারি আখাউড়া-আগরতলা রেল সংযোগের কাজ শেষ হবে ততই মঙ্গল হবে এই অঞ্চলের। তিনি বলেন, এই রেল লাইন নির্মাণের জন্য রাজ্য সরকার ধারাবাহিকভাবে চাপ দিয়ে আসছিল কেন্দ্রের উপর।  
 
কংগ্রেস নেতা রতন লাল নাথ জানিয়েছেন ঠিক একই কথা। তার মতে ত্রিপুরা আরও বাংলাদেশের কাছে যাবে এই রেল রুটের মধ্য দিয়ে। এর জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
 
উল্লেখ্য, শনিবার ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রী সলমন খুরশিদ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দিপু মনির মধ্যে আখাউড়া-আগরতলা রেল সংযোগ মৌ স্বাক্ষরিত হয়।

এক বছর আগেই ভারতের রেল মন্ত্রণালয় এই ব্যাপারে ঘোষণা দিয়েছিল। ১২ কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণে খরচ হবে ২৭১ কোটি টাকা।

আগরতলার গৃহবধূ সুনীতা রায়ের মতে, রেল সংযোগ হলে বাংলাদেষ যাওয়া আরও সহজ হবে। এটা সময়ের দাবি বলেই মনে করেন তিনি।

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
তন্ময়/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান