সিলেট: সিলেটে রবি মোবাইল কোম্পানির রুরাল ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানকে ছুরিকাঘাত তার মোটরসাইকেল ও নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দৃর্বৃত্তরা।
সোমবার বিকেল সাড়ে ৪টায় শাহী ঈদগাহ রোডের টিভিগেইট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ার বাসিন্দা মিজানুর রহমান হরিপুর থেকে কোম্পানির কাজ শেষে আম্বরখানা রবি অফিসে ফিরছিলেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, টিভিগেইটে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলা অবস্থায় ৫/৬ টি মোটরসাইকেল যোগে কয়েকজন দৃর্বত্ত তাকে ঘিরে ধরে প্রথমে চাবি ছিনিয়ে নেয়। এরপর কিল ঘুষি ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ ২২ হাজার এবং তার টিভিএস মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর