১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:০৮ এএম BDST banglanew24
17 Aug 2012   04:16:31 PM   Friday BdST
E-mail this

মলয় রায়চৌধুরীর দুটি কবিতা

নুন ও নিমকহারামি


মলয় রায়চৌধুরী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নুন ও নিমকহারামি মলয় রায়চৌধুরীর দুটি কবিতা

তুই তো আমার ঘাম জিভ দিয়ে ছুঁয়ে
বলেছিলি অবন্তিকা, ‘আহ কি নোনতা
অন্তরতমের প্রাণ— পুরুষালি ঘ্রাণ’;
সেই দিন, লক-আপ থেকে আদালতে
হাতে হাতকড়া আর কোমরে দড়ির
ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত-খুনিদের
সাথে, রাজপথে সার্কাসপ্রেমীদের ভিড়।
…………………………………………
বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে
আদালতে রাজসাক্ষী হয়েছিল, তারা
কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে:
তাই বিশ্বাসভঙ্গের প্রশ্ন নেই কোনো—
নিমকহারামি বলা চলবে না তাকে।

অমরত্ব
সালিশি-সভার শেষে তাড়া করে পিটিয়ে মেরেছে যারা, তারা
তোকেও রেয়াত করল না অবন্তিকা; আমরা দুজনে পচে
চলেছি হুগলি ঘোলা জলে ভেসে: কী দোষ বলতো আমাদের?
বউ তুই বৈভবশালীর, আমি গোপন প্রেমিক ছোটোলোক;
সাম্যবাদ নিয়ে কত কথা চালাচালি হল তিরিশ বছরে,
প্রেমিকের জন্য নয়, কে জানে কাদের জ্ঞানে লেগেছে কেতাব–
প্রেমে পচে গলে হারিয়ে যাওয়া ছাড়া যা থাকে তা অর্থহীন
সংসারের ঘানি টেনে কলুর বলদে মেটামরফোজড প্রাণী,
পার্টির ফেকলু কর্মী। ভাল এই লাশ হয়ে সমুদ্র ফেনায়
বিশাল ঢেউয়ে চেপে সকালি আলোর পথে মৃত জড়াজড়ি…

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান