৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:১২ পিএম BDST banglanew24
03 May 2012   07:49:10 PM   Thursday BdST
E-mail this

প্রধানমন্ত্রীর আশ্বাসে জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার


জাবি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রীর আশ্বাসে জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

জাবি: অবশেষে দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দালন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের আশ্বাস দেন। তার এই আশ্বাসের পর সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলন ডেকে আন্দালন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসেইন।

সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা অবসানে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষকদের কাজে ফিরে যাওয়ারও অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহার করা হলো বলে জানান শিক্ষক-নেতা নাসিম আখতার।

তবে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখার পরই কেবল তাদের আন্দোলন প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে, উপাচার্যের পদত্যাগের পরেই আন্দালন প্রত্যাহার করা হবে।

এদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন প্রত্যাহার করা হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা আন্দোলন স্থল ত্যাগ করছেন না।

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘণ্টা, মে ০৩, ২০১২
এমএমকে
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান