৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৪৩ পিএম BDST banglanew24
03 Feb 2013   08:14:56 PM   Sunday BdST
E-mail this

হাউ ফ-অ্যান্ট-স্টিক!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হাউ ফ-অ্যান্ট-স্টিক!

হাউ ফ-অ্যান্ট-স্টিক। এটাই ছবির ক্যাপশন। পিঁপড়ার দলগত কাজের কথা কে না জানে। কিন্তু ইন্দোনেশিয়ার পিঁপড়ারা যে আরো বেশি পরিশ্রমী আরো ভিন্নরকম। আরও বেশি কৌশল যেনো তাদের রপ্ত করা। সম্প্রতি জাকার্তায় পিঁপড়াদের এক কসরত ধরা পড়েছে ফাহমি বিহস নামে এক ফটোগ্রাফারের ক্যামেরায়। এতে দেখা গেছে একটি পুঁতে রাখা গাছের গুঁড়ির ওপর ৯টি পিঁপড়া হয়তো উপড়ের কোনো কিছু পেড়ে আনার চেষ্টায় রত। সে জন্য দুটি পিঁপড়া মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়িয়েছে গুঁড়িটির সমান তলে। তাদের উঁচিয়ে দেওয়া চার পায়ে শক্তভিত নিয়ে দাঁড়িয়েছে আরও দুই পিপিলিকা। আর তার ওপর ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে আরও দুই পিঁপড়া। এরপর এক এক করে দাঁড়িয়েছে আরও তিনটি। সব নিয়ে তৈরি হয়েছে আকাশচুম্বী টাওয়ার।

জাকার্তার পিঁপড়ার কসরত এর আগেও ধরা পড়েছে ফটোগ্রাফারের ক্যামেরায়। ‘সার্কাসের পিঁপড়া সে নয়!’ এই শিরোনামে বাংলানিউজে প্রকাশিত হয়েছিলো সে ছবি। তুলেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার লেসি সেবাস্টিয়ান। সেটি দলগত কাজের নয়, একা পিঁপড়ার পরিশ্রমি চেহারা। ছয় পায়ে নয়, চার পায়ে খাড়া দাঁড়িয়ে মুখ উঁচু করে তাতে তুলে নেয় নিজের আকারের অনেক অনেক গুণ বড় একটি ফুলের বোঁটা। অসাধারণ ভারসাম্য রক্ষা করে গাছের ডাল বেয়ে ডেরায় ফেরার সেই ছবি তোলেন সেবাস্টিয়ান। আর একই ধরনের লাল পরিশ্রমী পিঁপড়ার ছবি তুললেন ফাহমি বিহস। ছবির ক্যাপশন দিলেন হাউ ফ-অ্যান্ট-স্টিক।- দ্য সান

বাংলাদেশ সময় ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান