১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:১৬ এএম BDST banglanew24
17 May 2012   08:29:59 PM   Thursday BdST
E-mail this

হরতালে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি ছিল স্বাভাবিক


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল: দেশব্যাপী বিএনপির ডাকা হরতালে বৃহস্পতিবার প্রেট্রোপোল এলসি স্টেশন থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য ছিল স্বাভাবিক।

তবে বন্দরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহন দিনভর বন্ধ ছিল।     

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল কালাম আযাদ  বৃহস্পতিবার বাংলানিউজকে জানান, বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক নিয়মে চলে।।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু জানান, হরতালের সমর্থনে কেউ কাস্টমসের অফিসিয়াল কর্মকাণ্ডে বাধা  দেয়নি। ফলে সকাল থেকে অন্যদিনের মতো পণ্য খালাস প্রক্রিয়া অব্যাহত ছিল।

বেনাপোলের বিভিন্ন যাত্রীবাহী পরিবহন কর্তৃপক্ষ বলেন, হরতালের মধ্যে গাড়ি চালালে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কায় মালিকপক্ষের নির্দেশে সারাদিন গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। সন্ধ্যার পর থেকে পুনরায় পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দর থানার ওসি হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হরতালের সমর্থনে সকাল থেকে বিকেল পর্যন্ত শার্শা ও বেনাপোল অঞ্চলের বিএনপির কোনো নেতাকর্মী মাঠে নামেনি। ফলে  তেমন কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ১৭, ২০১২
আজিজুল হক/সম্পাদনা:সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান