১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৫৪ পিএম BDST banglanew24
04 Oct 2012   09:11:53 PM   Thursday BdST
E-mail this

আ.লীগের সভা

উপদেষ্টা পরিষদের ৮, জাতীয় কমিটির ১৩ অক্টোবর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ৮ অক্টোবর সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করা হয়েছে। দীর্ঘ দিন পর দলের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে আগামী ১৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভাও আহ্বান করা হয়েছে।

এর আগে গত বছর সেপ্টেম্বরে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে যৌথ সভা করে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির এ দুইটি সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপদেষ্টা পরিষদের সভা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

আগামী ১৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের জাতীয় কমিটির মোট সদস্য ১৬৬ জন। প্রত্যেক জেলা থেকে নির্বাচিত এক জন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও দলের সভাপতি মনোনীত ২১ জন এই জাতীয় কমিটির সদস্য।
 
জাতীয় কমিটির এই সভায় কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

এদিকে আগামী ৬ অক্টোবার শনিবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এই মত বিনিময় সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্য এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
এসকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান