ঝিনাইদহ: দেশব্যাপী হত্যা, খুন, গুম, অপহরণ, বিচার বিভাগের দলীয়করণের প্রতিবাদে ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃবহালের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের প্রিয়া সিনেমা হল এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জড়ো হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেপি বসু সড়কে এক সমাবেশ মিলিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু সভাপতিত্বে সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান, আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, এম এ মজিদ, কে এম ওয়াজেদ, আক্তারুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট আব্দুল আলীম, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ ও আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান বলেন, দেশে সরকারের বিরুদ্ধে সরকারই আন্দোলন শুরু করেছে। সরলতার সুযোগ নিয়ে শাহবাগে তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com