৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১৩ এএম BDST banglanew24
08 Aug 2012   11:37:20 AM   Wednesday BdST
E-mail this

সূচক ঊর্ধ্বমুখী

ডিএসইর লেনদেন সাড়ে ৩শ’ কোটি টাকা ছাড়ালো


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইর লেনদেন সাড়ে ৩শ’ কোটি টাকা ছাড়ালো সূচক ঊর্ধ্বমুখী

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ সাড়ে ৩শ’ কোটি টাকা ছাড়িয়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৩৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫৯ কোটি টাকা।

এর আগে টানা পাঁচ কার্যদিবস পর গত সোমবার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ৫২ পয়েন্ট। ওইদিন লেনদেন হয় ২৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর পরদিন মঙ্গলবার ফের নিম্নমুখী হয় সূচক।

বুধবার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫ পয়েন্টে ওঠে আসে। পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫ পয়েন্টে, সোয়া ১১টায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯ পয়েন্টে, দুপুর ১২টায় ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯ পয়েন্টে, পৌনে ১টায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪২ পয়েন্টে উন্নীত হয়।

বুধবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আমরা টেকনোলজি, সায়হাম কটন মিলস, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, এমআই সিমেন্ট ও স্কয়ার ফার্মা।

অন্যদিকে, বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৯৭৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান