৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১০ পিএম BDST banglanew24
31 May 2012   07:11:17 PM   Thursday BdST
E-mail this

বিএনপির সংলাপে যাওয়া উচিৎ : ব্যারিস্টার নাজমুল হুদা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপির সংলাপে যাওয়া উচিৎ : ব্যারিস্টার নাজমুল হুদা
ছবি:সবিতা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যে সংলাপ করার প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণ করে বিএনপির সংলাপে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। একই সঙ্গে জনপ্রতিনিধিদের নিয়েই যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, তাহলে বিএনপির স্বরাষ্ট্র ও তথ্য- এ দু’টি মন্ত্রণালয় চাইতে পারে বলেও তিনি মনে করেন।

একই সঙ্গে এর আগে দেওয়া ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রীকে সংলাপের প্রস্তাব দিতেও নিজ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি তার দাবিও পুনর্ব্যক্ত করেন ব্যারিস্টার নাজমুল হুদা। সংলাপের স্বার্থে গ্রেফতারকৃত বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিও করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতীয় নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে একটি গঠনমূলক রাজনৈতিক দল অপরিহার্য্য : শহীদ জিয়ার চেতনায় আরেকটি গ্রহণযোগ্য নির্বাচ পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট।

উল্লেখ্য, গত ২৩ মে সংবাদ সম্মেলন করে আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহবান জানানোর জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছিলেন বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এমনকি এ আহবানে খালেদা জিয়া সাড়া না দিলে ৬ জুন থেকে বিএনপির সঙ্গে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে প্রাথমিক সদস্য পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

নাজমুল হুদা বৃহস্পতিবারের আলোচনা সভায় রাষ্ট্রীয়ভাবে সকল ভোটারকে পাসপোর্ট প্রদান এবং নির্বাচনের দিন সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান।

নাজমুল হুদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে দাবি করে বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং গণমানুষের নেতা ছিলেন।  

তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের সন্তানদের আরো ভালোভাবে এবং দায়িত্ব নিয়ে রাজনীতিতে আসারও আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক হুইপ আব্দুল করিম আব্বাসী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, কল্যাণ পার্টির সেক্রেটারি মমতাজ বেগম মনি, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, ন্যাশনাল সিকিউরিটি পার্টির সেক্রেটারি মেহজাবিন ওয়াহিদ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান