৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:০৯ এএম BDST banglanew24
23 Jun 2010   09:03:03 AM   Wednesday BdST
E-mail this

উইম্বলডন থেকে স্টোসার বিদায়


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/এএফপি

লন্ডন: উইম্বলডন টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ফ্রাঞ্চ ওপেনের ফাইনালিস্ট অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার।

মঙ্গলবার এস্তনিয়া কায়া ক্যানেপি’র কাছে (৬-৪, ৬-৪) সরাসরি সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ষষ্ঠ বাছাই স্টোসার।

“আমি আমার মত খেলতে পারিনি। কিন্তু সে খুব ভালো খেলেছে। খুব ভালো সার্ব করেছে, আমি তা পারিনি।”

“আমি বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। চেয়েছিলাম আগের বছর গুলোর থেকেও ভালো করতে। কিন্তু পারলাম না। নিসন্দেহে হতাশ।” বলেন অস্ট্রেলিয়ান এই তারকা।

স্টোসারের প্রশংসা করে বিজয়ী ক্যানেপি বলেন,“প্রতিপক্ষ হিসেবে সে উঁচু মানের। যে কারণেই হোক আজকের ম্যাচে খারাপ খেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে।”


বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫২ ঘ. ২৩ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান