৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:২২ পিএম BDST banglanew24
18 Aug 2012   04:27:24 PM   Saturday BdST
E-mail this

সাভারে স্কুল শিক্ষক অপহৃত, প্রশাসন নীরব


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের সিএন্ডবি বাসস্ট্যান্ড থেকে গত শুক্রবার রাতে সিদ্দিকুর রহমান (৪২) নামে এক স্কুলশিক্ষক অপহৃত হয়েছেন। এ ঘটনা জানানোর পরও প্রশাসন কোনো ধরনের উদ্ধার তৎপরতা চালাচ্ছে না বলে অভিযোগ করেছে অপহৃতের পরিবার।

সিদ্দিকুর রহমান সাভার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক।

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সাভার ক্যান্টনমেন্ট এলাকার কর্মস্থল থেকে ঢাকার সায়েদাবাদে শশুর বাড়ি যাওয়ার পথে সাভারের সিএন্ডবি এলাকা থেকে তিনি অপহৃত হন। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও থানা থেকে কোন ধরনের উদ্ধার তৎপরতা চালানো হয়নি বলে অভিযোগ করেছে পরিবারের লোকজন।

বার বার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোটা অঙ্কের টাকা না দেওয়ায় কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।

পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, ঈদ আসায় থানার লোকজন তাদের নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে জানান, এ রকম কোন ঘটনা ঘটেছে বলে তার জানাই নেই।

তবে, অপহরনের ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করার খবরটি পরে তিনি স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান