১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৪৫ পিএম BDST banglanew24
09 Jun 2012   12:19:16 AM   Saturday BdST
E-mail this

জনসভার অনুমতি এখনো মেলেনি

শনিবার সকালে ফারুক যাচ্ছেন ডিএমপি অফিসে


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডিএমপি কমিশনার বেনজির আহমেদের সঙ্গে শনিবার সকাল ১০টায় দেখা করবে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল।

১৮ দলীয় জোটের ১১ জুনের জনসভার স্থান ও মাইক ব্যবহারের বিষয় নিয়ে কথা বলতে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যাবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বাংলানিউজকে বলেন, ‘আমাদের ১১ জুনের সভার স্থান ও মাইক ব্যবহারের অনুমতি এখনো পাইনি। অনুমতির বিষয় নিয়ে কথা বলতেই বিএনপির নেতৃবৃন্দ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যাবেন।’

মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান ও নয়াপল্টন দলীয় কার্যালয়ের যে কোনো একটি বরাদ্দ পেলেই বিএনপি তাদের কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১২

এমএম/এআই/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান