৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:০৭ পিএম BDST banglanew24
15 Jul 2012   01:54:01 PM   Sunday BdST
E-mail this

‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার ৭৯ বছর সশ্রম কারাদণ্ড


মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ইয়াবা সম্রাট’ আমিন হুদার ৭৯ বছর সশ্রম কারাদণ্ড

ঢাকা: ‘ইয়াবাসম্রাট’ আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে মাদকের ২টি পৃথক মামলায় ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন এ রায় প্রদান করেন।

এছাড়া আসামিদের উভয়কেই সশ্রম দণ্ডের অতিরিক্ত ৭ কোটি ৫৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ বছর অতিরিক্ত কারাদণ্ড প্রদানেরও নির্দেশ দেন বিচারক। তবে ২টি মামলায় একই সঙ্গে রায় হওয়ায় একটি মামলায় সর্বোচ্চ ১৪ বছর করে মোট ২৮ বছর দণ্ড ভোগ করতে হবে প্রত্যেককে।

দণ্ডিতদের মোট ২৮ বছর দণ্ড ভোগের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম রফিকুল ইসলাম। তবে পিপির এ মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আসামির আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। তিনি একসঙ্গে রায় হওয়ায় আসামিদেরকে সর্বোচ্চ ১৪ বছর করে কারদণ্ড ভোগ করতে হবে।

এদিকে, বাংলাদেশের ইতিহাসে মাদক মামলায় এটি সর্বোচ্চ শাস্তির রায় বলে জানিয়েছেনিআইনজীবীরা। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম রফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, এ রায় দৃষ্টান্তমূলক। দেশে মাদক মামলায় এটি সর্বোচ্চ শাস্তির নজির।

উল্লেখ্য, গত ১ জুলাই যুক্তিতর্ক শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোতাহার হোসেন ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহকারী আহসানুল হক ওরফে হাসানকে কারাগারে পাঠিয়ে দেন।

রোববার রায় উপলক্ষে আমিন হুদা ও তার সহযোগীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

স্পেশাল পিপি রফিকুল ইসলাম জানান, দুটি মামলার একটিতে ৩০ জন সাক্ষির মধ্যে ২৫ জন ও অপর মামলার ২৪ জন সাক্ষির মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মামলাগুলোতে আমিন হুদা ও তার সহযোগী হাসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। উল্লেখ্য, দীর্ঘদিন কারাভোগের পর ২০০৯ সালের শেষের দিকে মুক্তি পান আমিন হুদা। গত ১ জুলাই মামলার যুক্তিতর্ক শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

তবে তার কারামুক্তির আগেই ২০০৮ সালের এপ্রিল মাসের দিকে নিম্ন আদালতে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এরপর চলতি বছরের প্রথম দিকে হাইকোর্ট মামলাগুলো থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করলে ফের শুরু হয় মামলার কার্যক্রম।

প্রসঙ্গত, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৫ অক্টোবর আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে গ্রেফতার করে র‌্যাব। ওইদিন তাদের হেফাজত থেকে ৪২ ধরনের ১৩৮ বোতল বিদেশি মদ, ১ লাখ ৩০ হাজার আইস পিল (ইয়াবা’র বিকল্প), ভায়াগ্রা ট্যাবলেট, নিষিদ্ধ ঔষধ তৈরির সরঞ্জাম, ফেনসিডিল, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ১২ টি মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করে।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত আমিন হুদা আত্মীয়তা সূত্রে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই-এর ভাগ্নে।



বাংলাদেশ সময়: ঘণ্টা, ১৫ জুলাই, ২০১২
এমআই/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর;                                                                       জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান