গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে শনিবার রাতে মদ্যপান অবস্থায় ৩ মাতালকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-রাজবাড়ী জেলা সদরের ভবানীপুর গ্রামের কাদের নেওয়াজের ছেলে সাত্তার নেওয়াজ সজল (২৪), বাসুদেবপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে অমিত রঞ্জন (২১) ও ঝিনাইদহ জেলা সদরের সালিয়া গ্রামের নবিছউদ্দিনের ছেলে আতিক (২৪)।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাংলানিউজকে জানান, যৌনপল্লীর রাজ্জাকের বাড়িতে বাংলামদ খেয়ে মাতলামি করার সময় স্থানীয়রা থানায় খবর দেয়।
এর পর পুলিশ রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় রোববার মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর